বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠি গ্রামে মো. আরিফ শেখের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।অভিযোগে বলা হয়েছে, ধোপাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হাওলাদারের নেতৃত্বে একদল লোক বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর, জমি দখলের চেষ্টা এবং স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে দুই নারীকে মারধর এবং একজনকে ধর্ষণের চেষ্টা করারও অভিযোগ রয়েছে।হামলায় আমজাদ শেখের মেয়ে মুক্তা আক্তার ও আরিফ শেখের স্ত্রী সাথী বেগম আহত হন। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।ভুক্তভোগীদের অভিযোগে হামলায় আফজাল হাওলাদার, মাহফুজ শেখ, কাদের হাওলাদার, রবিউল শেখ, রসুল শেখ, সবুজ মাঝি, সাজিদ শেখ ও হেদো হাওলাদার জড়িত ছিলেন।
এ বিষয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















