Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে, ছাত্রদলের উদ্যোগে মশা নিধন

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:31:57 pm, Saturday, 29 August 2026
  • 19 বার

বাগেরহাট প্রতিনিধিঃ

বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়ায় বাগেরহাটে ডেঙ্গুর ঝুঁকি ক্রমেই বাড়ছে। শহরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ও ডেঙ্গুর আশঙ্কার মধ্যে জনসচেতনতা সৃষ্টি এবং মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে বাগেরহাট জেলা ছাত্রদল। শনিবার (২৯ আগস্ট) বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের উদ্যোগে শহরের পুরাতন পুলিশ লাইন, নূর মসজিদ ও চালতেতলা এলাকায় মশা নিধন ওষুধ ছিটানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

কার্যক্রম চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম যথেষ্ট নয়, এর পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। বাড়ির আশপাশ, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা। বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, ডেঙ্গু একটি জনস্বাস্থ্যঝুঁকি। শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য সমাজের প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। জনসচেতনতা সৃষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কার্যক্রমে শামিম মুন্সি, আজিজুল ইসলাম আশিক, তানভীর হাওলাদার, তানভীর ইসলাম জিসানসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। জনস্বার্থে এ ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানান তারা। একই সঙ্গে বাগেরহাটকে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে, ছাত্রদলের উদ্যোগে মশা নিধন

আপডেট টাইম : 08:31:57 pm, Saturday, 29 August 2026