Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

সাদা মাছে লোকসান, কৈ চাষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বিপ্লবের

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:00:20 pm, Monday, 31 August 2026
  • 17 বার

বাগেরহাট প্রতিনিধি,

দীর্ঘ ২৫ বছর ধরে মাছ চাষের সঙ্গে যুক্ত বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ৮ নম্বর শুভদিয়া গ্রামের মৎস্য চাষি বিপ্লব দেবনাথ। একসময় সাদা মাছ চাষ করলেও কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় চার বছর আগে তিনি শুরু করেন হাইব্রিড থাই কৈ মাছের চাষ। এরপর থেকেই কৈ মাছ হয়ে উঠেছে তার স্বাবলম্বী হওয়ার অন্যতম প্রধান ভরসা। মাছ চাষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কৈ মাছের চাষে সফলতা পেয়েছেন তিনি। ধীরে ধীরে এই মাছের চাষই তার জীবিকা ও স্বাবলম্বী হওয়ার পথকে আরও দৃঢ় করেছে। বর্তমানে প্রায় ২০ শতক জমির একটি ঘেরে ৪০ হাজার কৈ মাছ চাষ করছেন বিপ্লব। মাছগুলোর বয়স আড়াই মাসের বেশি। আরও প্রায় এক মাস পর মাছগুলো বাজারজাত করার উপযোগী হবে বলে জানান তিনি। বর্তমানে প্রতি কেজিতে ১২ থেকে ১৩টি মাছ হচ্ছে। ৮ থেকে ১০টি মাছ হলে তা বাজারজাত করার পরিকল্পনা রয়েছে তার। বিপ্লব দেবনাথ বলেন, সাড়ে তিন মাসের একটি চাষচক্রে তার প্রায় ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা খরচ হয়। এর মধ্যে মাছের খাবার, ওষুধ, পানি সরবরাহ ও অন্যান্য পরিচর্যার খরচ রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে এ চাষ থেকে ১ থেকে দেড় লাখ টাকা লাভের আশা করছেন তিনি। তার ঘেরে প্রায় ১০০ মণ মাছ উৎপাদন হতে পারে বলেও আশা করছি।দীর্ঘ ২৫ বছর ধরে মাছ চাষ করছি। চার বছর হলো কৈ মাছ চাষ শুরু করেছি। কৈ মাছ চাষে খরচ ও পরিশ্রম দুটোই বেশি। মাটি কাটা, নেট দেওয়া, পানি দেওয়া, খাবার দেওয়া থেকে শুরু করে মাছের পরিচর্যা—সবকিছুই আমাকে একাই করতে হয়।

তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন এই চাষি। তিনি জানান, বর্তমানে কৈ মাছের বাজারদর প্রতি মণ প্রায় ৮ হাজার টাকা। অন্যদিকে মাছের খাবারের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে। শুরুতে এক বস্তা খাবারের দাম ছিল প্রায় ২ হাজার ২০০ টাকা। বর্তমানে একই খাবার কিনতে হচ্ছে ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৩৭৫ টাকা পর্যন্ত। তিনি বলেন আরও বলেন,খাবারের দাম যদি প্রতি কেজিতে চার টাকা করেও কমত, তাহলে আমাদের মতো চাষিরা কিছুটা স্বস্তি পেত। বিদ্যুতের সমস্যাও আছে। তিন ঘণ্টা বিদ্যুৎ থাকলে এক ঘণ্টা থাকে—এভাবে চললে মাছ চাষে ঝুঁকি বাড়ে। কৈ মাছের জন্য নিয়মিত পানি দিতে হয়। পানি ঠিকমতো না পেলে পানিতে গ্যাস তৈরি হয়ে মাছ মারা যেতে পারে। কৈ মাছ চাষে মিষ্টি পানির গুরুত্বের কথাও জানান তিনি। তার মতে, ঘেরে সর্বনিম্ন চার ফুট থেকে সর্বোচ্চ পাঁচ ফুট পানি রাখা ভালো। বাইরে থেকে পানি দেওয়ার সুযোগ না থাকলে বোরিং করে পানি সরবরাহ করা যায়। সঠিকভাবে পানি ও মাছের পরিচর্যা করতে পারলে কৈ মাছ চাষ লাভজনক হতে পারে বলে মনে করেন তিনি। নিজের সাফল্য দেখে অন্যদেরও কৈ মাছ চাষে আগ্রহী করতে চান বিপ্লব। তিনি বলেন,আমি চাই, আমাকে দেখে আরও অনেকেই কৈ মাছ চাষ শুরু করুক। দেশের মাছের ঘাটতি পূরণে আমরা ভূমিকা রাখতে পারি। সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয়, খাবারের দাম কমানো এবং বিদ্যুৎ ও প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাহলে আমরা আরও ভালোভাবে মাছ উৎপাদন করতে পারব। মাছে-ভাতে বাঙালি—এই পরিচয় ধরে রাখতে আমরাও ভূমিকা রাখতে চাই। স্থানীয় বাসিন্দা লাবিব শেখ বলেন,বিপ্লব দেবনাথ দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন। আগে সাদা মাছ চাষ করলেও এখন কৈ মাছ চাষ করে ভালো করার চেষ্টা করছেন। তার মতো উদ্যোক্তারা যদি সরকারি সহযোগিতা পান, তাহলে এলাকায় আরও মানুষ মাছ চাষে আগ্রহী হবে।

আরেক স্থানীয় বাসিন্দা মোঃ কবির বলেন, হাইব্রিড থাই কৈ মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। তবে খাবার, বিদ্যুৎ ও পানির খরচ বেড়ে যাওয়ায় চাষিদের লাভ কমে যাচ্ছে। সরকারিভাবে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা বাড়ানো হলে কৈ মাছের উৎপাদন আরও বাড়বে। ফকিরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ বলেন,কৈ মাছ চাষ লাভজনক হলেও এর জন্য পানির গুণগত মান, সঠিক ঘনত্ব, মানসম্মত খাবার ও নিয়মিত পরিচর্যা জরুরি। সঠিক নিয়ম মেনে চাষ করলে কৈ মাছ থেকে ভালো উৎপাদন ও আয় করা সম্ভব। বিপ্লব দেবনাথের মতো চাষিরা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় মাছের উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মৎস্য বিভাগের পক্ষ থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে। স্থানীয় মৎস্য চাষিদের মতে, কৈ মাছের চাষ শুধু মাছের উৎপাদন বাড়াচ্ছে না, গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে সচল রাখতেও ভূমিকা রাখছে। তবে উৎপাদন খরচ কমানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত পানি ও কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে কৈ মাছ চাষ আরও লাভজনক ও সম্ভাবনাময় হয়ে উঠতে পারে। ২৫ বছরের মাছ চাষের অভিজ্ঞতা আর চার বছরের কৈ মাছ চাষের পথচলায় নতুন স্বপ্ন দেখছেন বিপ্লব দেবনাথ। তার আশা, সরকারি সহযোগিতা ও অনুকূল পরিবেশ পেলে কৈ মাছের চাষ শুধু তার নিজের স্বাবলম্বিতার পথই তৈরি করবে না, এলাকার আরও অনেক মানুষকেও মাছ চাষে উৎসাহিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

সাদা মাছে লোকসান, কৈ চাষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বিপ্লবের

আপডেট টাইম : 08:00:20 pm, Monday, 31 August 2026