Dhaka , Monday, 14 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ‘জাতীয় নাগরিক ব্লাড ব্যাংক’ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:17:30 pm, Thursday, 3 September 2026
  • 313 বার

বাগেরহাট প্রতিনিধি।

রক্তের অভাবে নয়, মানুষের পাশে মানুষ—এই লক্ষ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জাতীয় নাগরিক ব্লাড ব্যাংক’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট  শহরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ব্লাড ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা এনসিপি’র আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার  (সোহেল)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল ফকির, মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক খায়রুল বাশার এবং কেন্দ্রীয় নারী সংগঠক আজরীন আরবী নওরীন। অনুষ্ঠানে আরও উপস্থীত ছিলেন, জেলা যুবশক্তি: আহ্বায়ক ইশতিয়াক হোসেন জামি, সদস্য সচিব মোঃ সাব্বির মীর এবং মূখ্য সংগঠক স্বর্ণা আক্তার সুমী। জেলা ছাত্রশক্তি: আহ্বায়ক আবদুল্লাহ আল রুমান এবং সদস্য সচিব খন্দকার ইউশা আহমেদ।

বাগেরহাট জেলা এনসিপি’র আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার (সোহেল) বলেন, “রক্তের অভাবে যেন বাগেরহাটের কোনো মুমূর্ষু রোগীর জীবন সংকটে না পড়ে, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই আজ আমাদের এই ‘নাগরিক ব্লাড ব্যাংক’-এর যাত্রা শুরু। এটি শুধু রক্তের একটি তালিকা বা ব্যাংক নয়, বরং এটি মানবতার সেবায় তরুণ ও সাধারণ নাগরিকদের একটি সামাজিক প্ল্যাটফর্ম। যেকোনো জরুরি মুহূর্তে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির প্রতিটি সদস্য সর্বদা প্রস্তুত থাকবে।” তিনি দল-মত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসবকালীন জটিলতা কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের জন্য জরুরি সময়ে রক্তের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় প্রয়োজনের মুহূর্তে রক্ত না পাওয়ায় রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এই সংকট মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা এবং জরুরি সময়ে মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তারা আরও বলেন, রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, এটি সমাজে মানবিকতার বন্ধনও তৈরি করে। জাতীয় নাগরিক ব্লাড ব্যাংকের মাধ্যমে নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা তৈরি, রক্তের গ্রুপভিত্তিক তথ্য সংরক্ষণ এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্ত সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। পরে অতিথিরা ফিতা কেটে ‘জাতীয় নাগরিক ব্লাড ব্যাংক’-এর শুভ উদ্বোধন করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, রক্তদাতা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রাথমিকভাবে বাগেরহাট শহর ও আশপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করা হলেও পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় এ সেবার পরিধি সম্প্রসারণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ‘জাতীয় নাগরিক ব্লাড ব্যাংক’ উদ্বোধন

আপডেট টাইম : 09:17:30 pm, Thursday, 3 September 2026