বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩৪ নং কামলা জিলবুনিয়া সপ্রাবি এর প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ বছর তিনি দেশের মধ্যে দ্বিতীয় প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত বিদায় সংবর্ধনায় তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে স্কুল মিলনায়তন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. শেফাইনুর অরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি খান হাবিবুর রহমান এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন শিক্ষক উম্মে কুলসুম, প্রধান শিক্ষক কে গড়ঘাটা সপ্রাবি প্রবীর কুমার মন্ডল, প্রধান শিক্ষক বর্শিবাওয়া কেজে সপ্রাবি ফরিদা ইয়াসমিন, প্রধান শিক্ষক কে কচুবুনিয়া সপ্রাবি রুবিয়া খানম, প্রধান শিক্ষক পশ্চিম কচুবুনিয়া সপ্রাবি মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক হাসেম আলী মাধ্যমিক বিদ্যালয় শেখ আলী আফসার, স্যামা প্রসাদ মন্ডল, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান এবং সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন প্রমুখ।
উল্লেখ্য: শিক্ষক মো. মনিরুল ইসলাম উপজেলা পর্যায়ে ১৩ বার, জেলা পর্যায়ে ৫ বার, বিভাগীয় পর্যায়ে ২ বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান, অর্জন করেন। এ ছাড়া শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















