Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:46:13 pm, Tuesday, 8 September 2026
  • 55 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে শিশুদের অনলাইন নিরাপত্তা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সকালে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিশু কল্যাণ বোর্ড সভাপতি গোলাম মোঃ বাতেন। এছাড়াও সভায় বাগেরহাট জেলা শিশু কল্যাণ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, প্রকল্পসংশ্লিষ্ট নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। “Speak Up!” প্রকল্প শিশু ও যুবদের ডিজিটাল পরিসরে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত ও অর্থবহ করার পাশাপাশি ডিজিটাল স্পেসে বিদ্যমান সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবিলায় নাগরিক সমাজের সক্ষমতা ও অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে কাজ করছে। প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এবং প্রকল্পের কারিগরি সহায়তা প্রদান করছে Terre des Hommes Netherlands (TdH NL)।

সভাটি শিশু সুরক্ষা, বিশেষ করে ডিজিটাল ও অনলাইন পরিসরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

আপডেট টাইম : 07:46:13 pm, Tuesday, 8 September 2026