Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

সারের ডিলারশিপ তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ বিএনপি নেতার

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:05:08 pm, Wednesday, 23 September 2026
  • 90 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে সারের ডিলারশিপ লাইসেন্সের সম্ভাব্য তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার অভিযোগ করেছেন মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে পুনরায় তার নাম সম্ভাব্য লাইসেন্স প্রাপকদের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে দেওয়া এক লিখিত বক্তব্যে মাওলানা ইব্রাহিম তালুকদার এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিগত সরকারের সময়ে একাধিকবার কারাবরণ ও হামলা-মামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। তিনি জানান, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় সারের ডিলারশিপ লাইসেন্স সংক্রান্ত কার্যক্রম চলমান থাকায় তিনি যথাযথ নিয়ম মেনে মোল্লাহাট থানার আওতাধীন আটজুড়ী, গাংনী ও কোদালিয়া ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক সারের ডিলারশিপ লাইসেন্সের জন্য আবেদন করেন। তার অভিযোগ, মোল্লাহাট উপজেলা যাচাই বাছাই কমিটি কোনো ধরনের নিয়ম কানুনের তোয়াক্কা না করে শুরুতেই তার নাম বাদ দেয়। পরে তিনি জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করলে তার নাম সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

তবে পরবর্তীতে তার অভিযোগ অনুযায়ী, কোনো একটি মহল আওয়ামী লীগপন্থী হিসেবে তাকে চিহ্নিত করে একটি ভুয়া কাগজ জেলা প্রশাসকের কাছে পাঠায়। ওই কাগজের ভিত্তিতে কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তার নাম সম্ভাব্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। মাওলানা ইব্রাহিম তালুকদার বলেন, তার বিরুদ্ধে করা এ ধরনের অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে বিষয়টি পুনরায় যাচাই করে তার নাম সারের ডিলারশিপ লাইসেন্সের সম্ভাব্য প্রাপকদের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারের ডিলারশিপ তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ বিএনপি নেতার

আপডেট টাইম : 09:05:08 pm, Wednesday, 23 September 2026