Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে সিম নিবন্ধন, আটক ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:34:19 pm, Thursday, 1 October 2026
  • 39 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে বিভিন্ন মোবাইল অপারেটরের সিম নিবন্ধনের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রাহকের বায়োমেট্রিক তথ্য জালিয়াতির মাধ্যমে সিম উত্তোলন করে সেগুলো আর্থিক অপরাধে জড়িত ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করতেন তাঁরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মো. মামুন আলী খাঁ (৩০), মো. জিহাদ বিশ্বাস (২৩) ও মো. লিটু বিশ্বাস বাবু (২২)। অভিযানকালে তাঁদের কাছ থেকে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মেশিন, চারটি ইউএসবি পোর্ট, গ্রামীণফোনের ২১টি সিম কার্ড, ফিঙ্গারপ্রিন্টের বায়োমেট্রিক ছাপযুক্ত ১৪১টি রাবারের কিট, প্লাস্টিক পেপারে সংরক্ষিত বায়োমেট্রিক ছাপযুক্ত ছয়টি নমুনা, সিম নিবন্ধনে ব্যবহৃত কাগজের মার্কিং টেপ এবং তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন ,আটক ব্যক্তিরা স্মার্টফোনে স্মার্ট বিএল ও ককপিট অ্যাপস এবং উদ্ধার করা যন্ত্রপাতি ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্ট ক্লোনের মাধ্যমে বিভিন্ন কোম্পানির সিম নিবন্ধন করতেন। পরে এসব সিম আর্থিক অপরাধে জড়িত ব্যক্তিদের কাছে উচ্চমূল্যে বিক্রি করতেন। তিনি বলেন, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে অবৈধভাবে বিভিন্ন মোবাইল অপারেটরের সিম উত্তোলন করে আসছিল। এসব সিম ব্যবহার করে আর্থিক অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, এর আগে সম্প্রতি বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে সিম রিপ্লেসমেন্ট করে অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ। বাগেরহাটে এ ধরনের আরও চক্র সক্রিয় থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে সিম নিবন্ধন, আটক ৩

আপডেট টাইম : 05:34:19 pm, Thursday, 1 October 2026