Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

দেশে ক্যাশলেস কার্যক্রম সম্প্রসারণে লক্ষে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:31:39 pm, Sunday, 18 October 2026
  • 72 বার

বাগেরহাট প্রতিনিধি
ডিজিটাল লেনদেনে জনসচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাগেরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) অগ্রণী ব্যাংক পিএলসি, বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের বাংলা কিউআর ইমপ্লিমেন্টেশন ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাগেরহাট জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। এ উপলক্ষে বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিঠাপুকুর পাড়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক সোহেল নওরোজ।বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি, বাগেরহাট প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. ফজলুল বাশার, জনতা ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও এরিয়া প্রধান অভিমূন্য কুমার মণ্ডল, রূপালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান শেখ আলাউদ্দিন হোসেন, রূপালী ব্যাংক পিএলসির বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. সারোয়ার হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের বাগেরহাট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. তারিকুল ইসলাম খান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির বাগেরহাট অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. শরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসির বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়।আলোচনা সভায় বক্তারা, বাংলা কিউআর কোডের মাধ্যমে সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেনের প্রসার এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে ক্যাশলেস কার্যক্রম সম্প্রসারণে লক্ষে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : 07:31:39 pm, Sunday, 18 October 2026