Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:18:49 pm, Monday, 19 October 2026
  • 73 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন লোকালয়ে বাঘের পায়ের ছাপ পাওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাতলা গ্রামে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় এক ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) সদস্য। এ ঘটনায় এলাকাবাসীকে সতর্ক করতে বন বিভাগ ও ভিটিআরটির সদস্যরা এলাকায় মাইকিং শুরু করেছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) টিম লিডার মোঃ জাকারিয়া হোসাইন বলেন, সোমবার সকালে সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আব্দুল লতিফ হাওলাদার তাঁর বাড়ির পেছনে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান। খবর পেয়ে সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের বিচরণের চিহ্ন পাওয়া যায়। পায়ের ছাপ দেখে বাঘটি সুন্দরবনের দিকে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জাকারিয়া হোসাইন আরও বলেন, লোকালয়ের কাছাকাছি বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচল করতে মাইকিং করা হচ্ছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন,ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে, বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। রাতে ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং করার পাশাপাশি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

আপডেট টাইম : 06:18:49 pm, Monday, 19 October 2026