বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৩১ অক্টোবর)বিষ্ণুপুর ইউনিয়নের বাদুখালি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপির সহ সভাপতি রুহুল আমিন হাওলাদার এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপি যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য খান মনিরুর ইসরাম, হাদিউজ্জামান হিরো, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদুল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক গোলাম রসূল তরফদার নেওয়াজ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায় আবুল হাসান,ওয়াড বিএনপি নেতা মাছুম মোল্লাসহ বিভিন্ন নেতারা।
এ মতবিনিময় সভায় বিষ্ণুপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মুখে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ জাকির হোসেন বলেন, আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী কে বিজয় করার ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি দলকে সুসংগঠিত রাখার জন্য সকলকে কাজ করতে হবে।মতবিনিময় সভায় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণ বিএনপি, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় দলীয় কার্যক্রম, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট টাইম : 08:43:41 pm, Saturday, 31 October 2026
- 5 বার
Tag :
জনপ্রিয় সংবাদ









