Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

কুষ্টিয়ায় এমপির ভাইকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:58:08 pm, Saturday, 29 August 2020
  • 623 বার

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশার ফুফাতো ভাই হাসিনুর রহমানকে (৫২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ফিলিপনগর বাজারে এ হামলার ঘটনা ঘটে। সকাল পৌনে ৯টার সময় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাসিনুর রহমান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয় লোকজন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক বছর আগে ঈদের দিন ওই এলাকায় শাহাবুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। শাহাবুলের হত্যার পরে দ্বন্দ্ব আরো বেড়ে যায়।

এরই জেরে শনিবার (২৯ আগস্ট) সকালে হাসিনুর রহমান বাজারে মাছ কিনছিলেন। এসময় পেছন দিক থেকে নিহত শাহাবুলের বাবা মজিবর রহমান (৪০) তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে মারা যান তিনি।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

কুষ্টিয়ায় এমপির ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : 02:58:08 pm, Saturday, 29 August 2020