Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

আরব আমিরাতে পাসপোর্টমুক্ত ভ্রমণের ট্রায়াল শুরু

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:22:38 am, Thursday, 22 December 2022
  • 122 বার

আন্তর্জাতিক ডেস্ক: আরব আমিরাতে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্টের পরিবর্তে বায়োমেট্রিক প্রযুক্তির ট্রায়াল শুরু

বিমানবন্দরে পাসপোর্টের পরিবর্তে বায়োমেট্রিক্স প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

রাজধানীর আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ট্রায়াল শুরু হয়েছে। বায়োমেট্রিক ফেস-স্ক্যানিং প্রযুক্তি মানে আন্তর্জাতিকভাবে ভ্রমণ করার জন্য আপনাকে পাসপোর্ট দেখাতে হবে না।

আবুধাবিভিত্তিক প্রযুক্তি কোম্পানি নেক্সট৫০-এর অধীনে গৃহীত এই প্রকল্পের উদ্দেশ্য হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিমানবন্দরে চেক-ইন দ্রুততর করা এবং পাসপোর্টের প্রয়োজনীয়তা দূর করা।
প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হলে যাত্রীরা অপ্রয়োজনীয় যোগাযোগ এড়াতে পারবেন এবং তাদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সুবিধাজনক, সহজতর এবং স্বাস্থ্যকর হবে। এছাড়াও যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে এবং তাদের লম্বা সারি তৈরি হবে না।

বায়োমেট্রিক্স পদ্ধতির এই সিস্টেমটিতে যাত্রীদের তথ্য ও বিবরণ যাচাইয়ের জন্য হাই-টেক বায়োমেট্রিক ক্যামেরার ব্যবহার করা হবে। তার পাশাপাশি বিমানবন্দরে আরও থাকবে কিছু টাচপয়েন্ট যেখানে সেল্ফ-সার্ভিস ব্যাগেজ ড্রপ, পাসপোর্ট কন্ট্রোল, বিজনেস ক্লাস লাউঞ্জ এবং বোর্ডিং গেইটের ব্যবস্থা থাকবে।

আশা করা হচ্ছে, একবার প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে, এটি মধ্যপ্রাচ্যের একমাত্র বিমানবন্দর হবে যেখানে সকল গ্রাহক টাচপয়েন্ট জুড়ে বায়োমেট্রিক্স ব্যবস্থা থাকবে। এতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা যাবে যা আবুধাবি বিমানবন্দরের বিশ্বের সবচেয়ে প্রযুক্তি-চালিত বিমানবন্দরের অপারেটর হওয়ার স্বপ্নকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরব আমিরাতে পাসপোর্টমুক্ত ভ্রমণের ট্রায়াল শুরু

আপডেট টাইম : 08:22:38 am, Thursday, 22 December 2022