Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

লুব্রিকেন্টস আমদানি এলসির মার্জিনের শর্ত শিথিল

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:13:53 am, Friday, 23 December 2022
  • 126 বার

অর্থনীতি ডেস্ক: ইঞ্জিন অয়েল ও লুব্রিকেন্টস আমদানি ঋণপত্র (এলসি) স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের শর্ত শিথিল করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অব্যাহত ও বাজারে লুব্রিকেন্টসের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, পণ্য আমদানির জন্য ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ ও ৭৫ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া আছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিল্পকারখানা পরিচালনা ও শিল্প-কার্যক্রম সচল রাখাসহ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন চলমান ও বাজারে লুব্রিকেন্টসের সরবরাহ স্বাভাবিক রাখতে ইঞ্জিন অয়েল, লুব্রিকেন্টস ও এর উৎপাদন এবং প্রস্তুত সংশ্লিষ্ট পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারণ করা যাবে। এলসি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

লুব্রিকেন্টস আমদানি এলসির মার্জিনের শর্ত শিথিল

আপডেট টাইম : 08:13:53 am, Friday, 23 December 2022