Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

আমরা শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভয়-ভীতি চাই না : শিক্ষামন্ত্রী

  • Robiul Islam
  • আপডেট টাইম : 02:44:19 pm, Friday, 23 December 2022
  • 149 বার

নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন শিক্ষার্থীরা হাতে-কলমে শিখবে, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে। এছাড়া মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। কারণ, আমরা শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভয়-ভীতি চাই না।’

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই আনন্দময় শিক্ষা পদ্ধতি হবে এবং আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানমনষ্ক হবে। তারা শুধু প্রযুক্তিবান্ধব নয়, প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনে দক্ষ হবে এবং মানবিক-সৃজনশীল মানুষ হবে। যেন তারা দেশের সুনাগরিক এবং বিশ্ব নাগরিক হতে পারে।’

তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় দীর্ঘ দিন ধরে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। তবে এখন শুধু পরিবর্তন নয়, রূপান্তরের কথা বলা হচ্ছে। কারণ, আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষা ব্যবস্থায় একটি রূপান্তর ঘটাতে হবে। আর সেই রূপান্তরের উদ্দেশ্যেই নতুন শিক্ষাক্রম নিয়ে আসা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

আমরা শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভয়-ভীতি চাই না : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : 02:44:19 pm, Friday, 23 December 2022