Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আমি চাই, সব মানুষই যেন ন্যায়বিচার পায় : প্রধানমন্ত্রী

  • Robiul Islam
  • আপডেট টাইম : 02:43:05 pm, Monday, 26 December 2022
  • 138 বার

নিউজ ডেস্ক: দেশের প্রত্যেক মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি চাই, সব মানুষই যেন ন্যায়বিচারটা পায়। দ্রুত মামলাগুলো যেন নিষ্পত্তি হয়। একটা স্বচ্ছতা ও জবাবদিহিতা যেন সৃষ্টি হয়। এটাই আমরা চাই।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সংখ্যা ১০১টি। এছাড়া সাতটি মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল করা হয়েছে। এগুলো এজন্য করা হয়েছে যাতে বিচার দ্রুত হয়। রায়গুলো যত তাড়াতাড়ি হবে, অপরাধগুলোও তত কমে আসবে।

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আমরা তো আইন প্রণয়ন করি। আপনারা আইন ব্যবহার করেন। কাজেই সেখানেও যখন যেটা হয়, সংশোধন করি, আরও উন্নত করি। যা করি মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে করি।

এসময় সরকারপ্রধান জানান, ই-জুডিসিয়ারি চালু করা গেলে দেশে মামলা ব্যবস্থাপনায় আরও গতি আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

আমি চাই, সব মানুষই যেন ন্যায়বিচার পায় : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : 02:43:05 pm, Monday, 26 December 2022