Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মাঝরাতে সালমানের বোনের বাড়িতে শাহরুখ

  • Robiul Islam
  • আপডেট টাইম : 02:42:20 pm, Tuesday, 27 December 2022
  • 256 বার

বিনোদন ডেস্ক: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ৫৭ বছর বয়েসে পা দিলেন তিনি। গতকাল দিবাগত রাতে পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে বিশেষ দিনটি উদযাপন করেন। মাঝরাতে সালমানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাহরুখ খান।

প্রতি বছর সালমানের পানভেলের ফার্মহাউজে তার জন্মদিনের আয়োজন করা হয়। কিন্তু গতকাল তা হয়নি। বরং সালমানের বোন অর্পিতার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই পার্টিতে যোগ দিতে মাঝরাতে ছুটে যান শাহরুখ খান।

ব্যক্তিগত জীবনে সালমান-শাহরুখ খুব ভালো বন্ধু। পার্টিতেও তা প্রমাণিত। এদিন দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। দুজন দুজনার হাত শক্ত করে ধরেছিলেন তারা। প্রিয় তারকাদের এক ফ্রেমে দেখে আপ্লুত তাদের ভক্তরাও।

সালমানের জন্মদিনের এ পার্টিতে বলিউডের আরো অনেক তারকাই উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন— সুনীল শেঠি, সোনাক্ষী সিনহা, টাবু, জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রিতেশ, জেনেলিয়া প্রমুখ।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’। আগামী বছরের ২৫ জানুয়ারি এটি মুক্তির কথা রয়েছে। অন্যদিকে, সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমাও আগামী বছর মুক্তি পাবে। শোনা যাচ্ছে, ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে; আর ‘টাইগার থ্রি’ সিনেমায় থাকবেন শাহরুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মাঝরাতে সালমানের বোনের বাড়িতে শাহরুখ

আপডেট টাইম : 02:42:20 pm, Tuesday, 27 December 2022