Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

কাতারে মেসির সেই রুম হবে জাদুঘর

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:14:16 am, Wednesday, 28 December 2022
  • 258 বার

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সারা জীবন ধরে রাখার উদ্যোগ নিয়েছে কাতার। ৩৬ বছর পর আলবিসেলেস্তেরা বিশ্বকাপ জিতেছে আর তাদের সম্মানে বিশেষ উদ্যোগ নিয়েছে কাতার বিশ্ববিদ্যালয়। যে রুমে মেসি থেকেছেন, সেই বি-২০১ নম্বর রুমটিতে ছোট জাদুঘর বানানোর ঘোষণা দিয়েছে তারা।

বিশ্বকাপ খেলতে গিয়ে আর্জেন্টিনার বেইস ক্যাম্প করা হয়েছিল দোহায়, কাতার ইউনিভার্সিটির ভেতরে। ইউনিভার্সিটির ক্যাম্পাসটি ছিল আর্জেন্টিনার জন্য। ২৯ দিন ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা।

আর এই ২৯ দিন জায়গাটিকে আপন মনে করেই থাকেন মেসিরা। কাতার বিশ্ববিদ্যালয়ও তাদের জন্য সুযোগ সুবিধার কোনো কমতি রাখেনি। আর্জেন্টিনার জন্য তিনটি স্পোর্টস কমপ্লেক্স খোলা রাখে তারা। যেখানে আউটডোর অনুশীলনের পাশাপাশি ইনডোরে জিম করার সুবিধাও পান মেসিরা। আর্জেন্টিনা ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ-সহ বাকিদের থাকতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য ঢেলে সাজানো হয় বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রাবাস। এই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে দুই মাস আগে সব ছাত্র-ছাত্রীদের এখান থেকে সরিয়ে নেওয়া হয়।

গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ইতিহাস সৃষ্টি করা আর্জেন্টিনার শিরোপা উৎসবকে রাঙিয়ে দিতে কালো রঙয়ের আলখেল্লা মেসিকে পরিয়ে দিয়ে ছিলেন কাতারের আমির শেখ তামিম। এবার কাতার বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে, কাতার ইউনিভার্সিটির বেইস ক্যাম্পে মেসির রুমটি মিনি জাদুঘর বানাবে। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

কাতারে মেসির সেই রুম হবে জাদুঘর

আপডেট টাইম : 08:14:16 am, Wednesday, 28 December 2022