Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ফিলিস্তিনকে সমর্থন করায় রাজনীতির শিকার রোনাল্ডো : এরদোগান

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:33:05 am, Wednesday, 28 December 2022
  • 444 বার

আন্তর্জাতিক ডেস্ক: কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। ওটিই ছিল বিশ্বকাপে রোনাল্ডোর শেষ ম্যাচ। টুর্নামেন্টে কয়েকটি ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি তাকে। বিশ্বকাপে রোনাল্ডো রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের এরজুরুম প্রদেশে একটি যুব ইভেন্টে বক্তৃতাকালে তিনি এসব অভিযোগ করেন।

এরদোগান বলেন, ‘ওরা রোনাল্ডোকে কাজে লাগায়নি। দুর্ভাগ্যবশত, তারা তার ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ম্যাচের মাত্র ৩০ মিনিট বাকি থাকতে রোনাল্ডোর মতো একজন ফুটবলারকে মাঠে পাঠানো হয়েছে। এটি তার মনস্তত্ত্বকে নষ্ট করেছে এবং তার তেজোদীপ্ততা কেড়ে নিয়েছে।’

‘রোনাল্ডো এমন একজন ব্যক্তি, যিনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন,’ যোগ করেন রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি আরও বলেন, পর্তুগিজ ফুটবলারকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করায় রোনাল্ডোকে বিশ্বকাপে রাজনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচের দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে নামানো হয়েছিল রোনাল্ডোকে। এর আগে শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বেঞ্চে বিকল্প হিসেবে দেখা গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলারকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ফিলিস্তিনকে সমর্থন করায় রাজনীতির শিকার রোনাল্ডো : এরদোগান

আপডেট টাইম : 08:33:05 am, Wednesday, 28 December 2022