Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ইউক্রেন যুদ্ধে প্রধান সুবিধাভোগী কারা জানাল রাশিয়া

  • Robiul Islam
  • আপডেট টাইম : 02:19:41 pm, Wednesday, 28 December 2022
  • 252 বার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার অভিযোগ, ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক মিত্রতা ধ্বংস করতে চাইছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এমন অভিযোগ করে বলেছেন, ইউক্রেন যুদ্ধের প্রধান সুবিধাভোগী যুক্তরাষ্ট্র। এমনকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এ যুদ্ধ থেকে সুবিধা পাচ্ছে। রাশিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে এ যুদ্ধ বাধাতে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র–ন্যাটো।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে সের্গেই লাভরভ এসব কথা বলেন।

পশ্চিমাদের বিরুদ্ধে লাভরভ বলেন, এসব দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ন্ত্রণ করে। আর তিনি (জেলেনস্কি) পশ্চিমাদের হয়ে কাজ করেন। এ জন্য অল্প সময়ের মধ্যে ইউক্রেন সংকট বৈশ্বিক রূপ পেয়েছে।
লাভরভের অভিযোগ, ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক মিত্রতা ধ্বংস করতে চাইছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, এটাই যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক উদ্দেশ্য। তাই দেশটি ইউক্রেন সংকটের প্রধান সুবিধাভোগী। আর যুক্তরাষ্ট্র ও ন্যাটো এ কৌশলগত উদ্দেশ্য পূরণে যেকোনো মূল্যে রাশিয়াকে দুর্বল কিংবা ধ্বংস করতে চাইছে।’

লাভরভ মনে করছেন, ইউক্রেনে চলমান সংঘাত শিগগিরই থামবে না। এ জন্য যুক্তরাষ্ট্রের ভূমিকাকে দায়ী করেছেন তিনি। লাভরভ বলেন, ‘ইউক্রেনে সংঘাত জিইয়ে রাখতে ওয়াশিংটন সম্ভাব্য সবকিছু করছে। এমনকি এ সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে চাইছে পেন্টাগন। আর এটা করা হচ্ছে মার্কিন প্রতিরক্ষা শিল্পকে চাঙা করার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ইউক্রেন যুদ্ধে প্রধান সুবিধাভোগী কারা জানাল রাশিয়া

আপডেট টাইম : 02:19:41 pm, Wednesday, 28 December 2022