আমার ডেস্ক:কুষ্টিয়ার দৌলতপুরে দাঁড়িপাল্লায় মেপে কনের ওজনের সমপরিমাণ ৪২ কেজি কয়েন বরকে উপহার দিয়েছেন কনের পিতা। উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর মাঠপাড়া গ্রামে গত মঙ্গলবার বিয়ের অনুষ্ঠানে এমন অবাক করা ও অভিনব কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। জানা গেছে, মঙ্গলবার বিকালে প্রাগপুর মাঠপাড়া গ্রামের রতন আলীর বাড়িতে তার মেয়ে মাছুরা খাতুন (১৫)’র বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে উঠানে ঝুলানো হয় একটি বড় দাঁড়িপাল্লা। এক পাল্লায় তুলে দেয়া হয় বিয়ের পোশাক পরা কনে মাছুরা খাতুনকে, অন্য পাল্লায় রাখা হয় সমপরিমাণ টাকার কয়েন। ওজন শেষে কনের ওজন সমপরিমাণ ৩৫ হাজার টাকার ৪২ কেজি কয়েন উপহার হিসাবে দেয়া হয় বর পক্ষকে।আব্দুল আলীম নামে প্রত্যক্ষদর্শী জানান, প্রাগপুর মাঠপাড়া গ্রামের রতন আলীর মেয়ে মাছুরা খাতুন ওরফে রিয়ার সঙ্গে একই গ্রামের মাইনুল ইসলামের ছেলে বিপ্লবের প্রেমের সম্পর্কের সূত্র ধরে উভয়ের পরিবারের সম্মতিতে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সকলের উপস্থিতিতে মেয়ের বাবা রতন আলী দাঁড়িপাল্লায় মেপে কনের সমপরিমাণ কয়েন (টাকা) ছেলেকে উপঢৌকন হিসেবে উপহার দেন। এ বিষয়ে মেয়ের বাবা রতন আলী বলেন, মেয়ের জন্মের সময় মানত করা হয়েছিল মেয়ে বেঁচে থাকলে বিয়েতে তার ওজনের সমপরিমাণ টাকা উপঢৌকন দেবে। তাই মেয়েকে দাঁড়িপাল্লায় মেপে বরকে কয়েন উপহার দেয়া হয়েছে।বর বিপ্লবের বাবা মাইনুল ইসলাম বলেন, মেয়ের মানত থাকায় তার বাবা রতন আলী কিছু টাকার কয়েন মেয়ের সঙ্গে পাল্লায় ওজন করে আমার ছেলে (বর)কে উপহার দিয়েছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
দাঁড়িপাল্লায় মেপে কনের ওজনের সমপরিমাণ কয়েন বরকে উপহার
-
Reporter Name - আপডেট টাইম : 11:35:41 am, Wednesday, 3 May 2023
- 170 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










