Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

স্বাধীনতাবিরোধীরা আর যেন ক্ষমতায় আসতে না পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:47:21 pm, Wednesday, 3 May 2023
  • 93 বার

স্বাধীনতাবিরোধী, খুনি ও অগ্নিসন্ত্রাসীরা আর যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোটেল রিজ কার্লটনে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট তথাকথিত আন্দোলনের নামে ২০১৩-১৫ সালে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং রাস্তার পাশের হাজার হাজার গাছ ধ্বংস করেছে।তিনি দেশবাসীকে স্মরণ করিয়ে দেন, বিএনপি-জামায়াত চক্র দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল আর আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে সার্বিক উন্নয়ন নিশ্চিত করে দেশকে আবারও উন্নয়নের মহাসড়কে তুলেছে।বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি- বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। তারা (বিএনপি-জামায়াত) ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদের বিরুদ্ধে দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে। সেই অপপ্রচারে কেউ কান দেবেন না।লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, দেশবাসীকে আবারও তা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে মাথা উঁচু করে এবং যথাযথ মর্যাদা বজায় রেখে বিশ্বব্যাপী চলাফেরা করতে হবে।
বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, তার সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছে।আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় এটা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ADVERTISEMENT

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

স্বাধীনতাবিরোধীরা আর যেন ক্ষমতায় আসতে না পারে

আপডেট টাইম : 05:47:21 pm, Wednesday, 3 May 2023