Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

পাঁচদিনের শিশুকে নিয়ে পরীক্ষা দিচ্ছে কিশোরী

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:47:23 pm, Wednesday, 3 May 2023
  • 124 বার

জেলা প্রতিনিধি 

জয়পুরহাটের ক্ষেতলালে পাঁচদিনের শিশুকে সঙ্গে নিয়ে দাখিল পরীক্ষা দিচ্ছে রিভা খাতুন নামের এক কিশোরীর। বুধবার (৩ মে) উপজেলার খোশবদন জিইউ আলিম মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় সে।রিভা খাতুন উপজেলার বিনাই দারুল উলুম দাখিল মাদরাসার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। সে উপজেলার দেওগ্রামের মোরশেদুল ইসলামের স্ত্রী।এ বিষয়ে রিভা খাতুন বলেন, ২৮ এপ্রিল আমার বাচ্চা হয়েছে। অনেকক্ষণ ধরে পরীক্ষা দিতে হয়। তাকে বাড়িতে না রেখে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছি। বাচ্চাকে বাইরে রেখে পরীক্ষা দিতে সমস্যা হওয়ায় আমার মাকে বাচ্চাসহ কেন্দ্রের ভেতরে অবস্থানের জন্য অনুমতির জন্য কেন্দ্র সচিব বরাবর আবেদন করি। পরে অনুমতি সাপেক্ষে আমার মা বাচ্চাকে নিয়ে কেন্দ্রের আলাদা একটি কক্ষে অবস্থান করেন।ক্ষেতলাল খোশবদন জিইউ আলিম মাদরাসার কেন্দ্র সচিব একরামুল হক বলেন, বিনাই দারুল উলুম দাখিল মাদরাসার এক পরীক্ষার্থী পাঁচদিনের শিশুকে নিয়ে আমাদের কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। মেয়েটির প্রতিষ্ঠান সুপারের লিখিত আবেদন ও মানবিক কারণে পরীক্ষার নিয়ম-কানুন মেনে শিশুটির নিরাপত্তা দেওয়া হয়েছে।ক্ষেতলাল খোশবদন জি ইউ আলিম মাদরাসার পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী প্রোগ্রামার খাযরুইয়ার রহমান বলেন, কেন্দ্র সচিবের মাধ্যমে ঘটনাটি আমি শুনেছি। পাঁচদিনের শিশুকে রেখে মেয়েটির পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি জেনে খুব ভাল লেগেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

পাঁচদিনের শিশুকে নিয়ে পরীক্ষা দিচ্ছে কিশোরী

আপডেট টাইম : 06:47:23 pm, Wednesday, 3 May 2023