বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাধাভল্বব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধের পাশে থাকা সামাজিক বন বিভাগের গাছ কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ উঠেছে মোঃ শহিদুল শেখ (৫৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দা, করাতসহ বেশকিছু সরঞ্জামাদি জব্দ করেছে সামাজিক বন বিভাগ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সামাজিক বন বিভাগের বিভাগী বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ।মোঃ শহিদুল শেখ রাধাভল্বব এলাকার কাশেম শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধের সাথে জড়িত।
সামাজিক বন বিভাগের বিভাগী বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। গাছ কাটার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ বলেন, সরকারি জায়গায় কোন ভাবে স্থাপনা নির্মানের সুযোগ নেই। আমরা বিষয়টি শুনেছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তিনি।
এদিকে মোঃ শহিদুল শেখের এ ধরণের অন্যায় কাজে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এর আগে করা মোঃ শহিদুল শেখের বিভিন্ন অপরাধেরও বিচার চেয়েছেন তারা।
খোজ নিয়ে জানাযায়, মোঃ শহিদুল শেখ কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। প্রায় ১২ বছর আগে রাধাভল্বব এলাকার নলীন মন্ডলের কাছ থেকে ২ লক্ষ টাকার ডিম নিয়ে পালিয়ে গেছিল। পরে এলাকায় ফিরেও আর এই ডিমের টাকা পরিশোধ করেনি। বিএনপি নেতা হলেও সরকার দলীয় স্থানীয় নেতাদের ছত্র ছায়ায় থেকে এলাকার একটি সুইজ গেটে অবৈধভাবে জাল দিয়ে মাছ আহরণ করেন তিনি। বিভিন্ন অপরাধে প্রায় ১২ বছর এলাকার বাইরে ছিলেন মোঃ শহিদুল ইসলাম। এলাকার কয়েকটি চাঞ্চল্যকর চুরির সাথেও জড়িত মধ্য বয়সী এই ব্যক্তি। বিভিন্ন অপরাধে একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এলাকায় শান্তিশুঙ্খলা বজায় রাখতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে সামাজিক বন বিভাগের গাছ কেটে ঘর নির্মান চেষ্টা
-
Reporter Name - আপডেট টাইম : 06:57:51 pm, Saturday, 6 May 2023
- 160 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















