Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৫

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:14:30 pm, Monday, 8 May 2023
  • 329 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ০৫ জন আহত হবার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর সরালিয়া গ্রামে। এতে উত্তর সরালিয়া গ্রামের আল আমিন শিকদার (৩২), শরিফুল ইসলাম (২০),সুমন শিকদার (২২), সোহেল হাওলাদার (৩৫) ও নাজমা বেগম (৩২) গুরুত্বর আহত হয়েছে। আহতরা বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত আল আমিন শিকদার বলেন, দীর্ঘদিন ধরে পাশ^বর্তী মনোয়ার খানের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। তারা গরু ছেড়ে দিয়ে আমাদের ক্ষেতে লাগানো বেগুন, মরিচ ও মিষ্টি কুমড়া গাছ খেয়ে ফেলে ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি করে। শনিবার সকালে তাদের কাছে বিষয়টি জানতে চাইলে মনোয়ার খানের নেতৃত্বে তার ছেলে নাসির খান, রাসেল খান, স্থানীয় ইলিয়াস আলী মৃধা ও বেলায়েত হোসেন দেশীয় অস্ত্র নিয়ে আমাদেও উপর হামলা করে। তারা আমিসহ আমার ভাইপো শরিফুল ইসলাম, সুমন শিকদার , ভাগ্নে সোহেল হাওলাদার ও ভাবী নাজমা বেগমকে কুপিয়ে জখম করে। ঘরে থাকা স্বর্নলংকার ও নগদ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, মনোয়ার খানের ভয়ে আমাদেও বাড়ি থেকে কেউ বাইরে বের হতে পারছে না। সঠিক বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৫

আপডেট টাইম : 10:14:30 pm, Monday, 8 May 2023