বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে আরিফ হাওলাদার (৩২) নামের এক যুবকের দুই পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার (০৩ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার পাটরপাড়া এলাকায় ওই যুবকের বাড়ির সামনে থেকে ধরে একই এলাকার ইমরান খান নামের এক ব্যক্তির বাড়ির পাশের বাগানে নিয়ে যায়। স্থানীয় দাউদ শেখ, আনোয়ার ওরফে আনো খান, সাবু হাওলাদার, সাইফুল শেখ, মালেক শেখ, আজিজ শেখ, মোহাম্মাদ শেখ লোহার রড দিয়ে পিটিয়ে আরিফের দুই পা ভেঙ্গে দেয়। এক পর্যায়ে আরিফের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে আরিফকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (০৪ মে) সকালে সাত জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন আহত আরিফের ভাই মোঃ শামীম হাসান। এই মামলায় আনোয়ার ওরফে আনো খান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আরিফ বলেন, দাউদ শেখ, আনোয়ার ওরফে আনো খানসহ কয়েকজন অস্ত্রের মুখে আমাকে ধরে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে। বিনা অপরাধে আমার পা ভেঙ্গে দিল। আমি এর কঠিন শাস্তি চাই।এদিকে মামলার বাদি মোঃ শামীম হাসান জানান, মামলা করায় আসামীরা একের পর এক পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। পুলিশ আনোয়ার ওরফে আনো খানকে গ্রেফতার করলেও সে ছাড়া পেয়ে। এখন আরো বেপরোয়া হয়ে আমাদেরকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা এখন বাড়িতে ঠিক ভাবে থাকতে পারছিনা। তিনি সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, পা ভেঙ্গে দেওয়ার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে অস্ত্রের মুখে ধরে নিয়ে যুবকের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা
বাগেরহাটে অস্ত্রের মুখে ধরে নিয়ে যুবকের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা
-
Reporter Name - আপডেট টাইম : 07:05:09 pm, Tuesday, 9 May 2023
- 127 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















