Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মোংলায় দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে কোস্টগার্ডে হস্তান্তর, আটককৃতদের পুলিশে দিয়েছে কোস্টগার্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:24:23 pm, Tuesday, 9 May 2023
  • 284 বার

স্টাফ রিপোর্টার মোংলা

মোংলায় কোস্টগার্ড ও পুলিশের নাম ভাঙ্গিয়ে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়কালে দুই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। আটক ওই দুই ব্যক্তিকে থানা পুলিশে দিয়েছেন কোস্টগার্ড। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম জানান, কোস্টগার্ড ও পুলিশের নাম ভাঙ্গিয়ে
নুর ইসলাম (৪৫) বেল্লাল (৩৭) নামের দুই ব্যক্তি মঙ্গলবার সকাল থেকে জয়মনি ও চিলা এলাকার পশুর নদীর জেলেদের কাছ থেকে ৮হাজার, ২হাজার, ১হাজার ও ৫শ করে চাঁদা আদায় করছিলো। ওই দুই ব্যক্তি বেলা ১১টার দিকে চিলা এলাকার জেলেদের কাছ থেকে যখন চাঁদা আদায় করছিলো তখন জেলেদের মধ্য থেকে একজন বিষয়টি ফোন করে উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানান। খবর পেয়ে মৎস্য কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে যেতেই ওই দুই ব্যক্তি দৌঁড়ে পালানের চেষ্টা করেন। তখন স্থানীয় জেলেরা ধাওয়া করে ওই দুই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। পরে মৎস্য কর্মকর্তা কোস্টগার্ডকে খবর দিলে কোস্টগার্ড ঘটনাস্থলে এসে মৎস্য কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে তাদের নিয়ে গিয়ে থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। আটককৃতদের বাড়ী পৌর শহরের কলেজ রোড এলাকায়।চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম বলেন, জেলেদের কাছ থেকে জানতে পেরেছি ৬/৭ বছর ধরেই নুর ইসলাম ও তার সহযোগী বেল্লাল পুলিশ ও কোস্ট গার্ডের নাম ভাঙ্গিয়ে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। মঙ্গলবারও তারা লাখ খানেক টাকা চাঁদা আদায় করেছেন বলে জানিয়েছেন জেলেরা। মুলত জেলেদের ভয়ভীতি দেখিয়ে এই চাঁদাবাজি করে আসছিলো তারা। কোন জেলে টাকা দিতে না চাইলে কোস্ট গার্ড ও পুলিশ দিয়ে তাদের জাল নৌকা ধরে নিয়ে যাবেন বলে প্রতিনিয়ত ভয়ভীতি দিতেন বলেও অভিযোগ করেছেন জেলেরা। কোস্ট গার্ড ও পুলিশের নাম বলায় নিরীহ জেলেরা ভয়ে ওই নুর ইসলাম ও তার সহয়োগীকে নিয়মিত চাঁদা দিয়ে আসছিলেন।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দীন বলেন, যাদেরকে আটক করে থানায় আনা হয়েছে তাদের বিরুদ্ধে কোস্টগার্ড মামলা দিলে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মোংলায় দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে কোস্টগার্ডে হস্তান্তর, আটককৃতদের পুলিশে দিয়েছে কোস্টগার্ড

আপডেট টাইম : 11:24:23 pm, Tuesday, 9 May 2023