ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় মটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে সিন্ডিকেটের এক সদস্য আটক হয়েছে। পরে তাকে পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মো. শাহারিয়ার হোসেন ওরফে শান্ত (৩০)কে বুধবার (১০ই মে) সকালে বাগেরহাটে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মো. শাহারিয়ার হোসেন ওরফে শান্ত গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া কুশলী গ্রামের মো. কামাল শিকদারের ছেলে।
পুলিশ জানায়, খুলনার রূপসা উপজেলার নৈহাটী গ্রামের ভাড়াই চালিত মটরসাইকেল চালক শাহিন মুন্সি মঙ্গলবার (৯ মে) দুপুরে ফকিরহাটের বালিয়াডাঙ্গা এলাকায় মটরসাইকেল রেখে এক দোকানে খাবার খাচ্ছিল। হঠাৎ তিনি দেখতে পান তার মটরসাইকেলটি চুরি করে পালিয়ে যাচ্ছে। এসময় স্থানীয়দের সহযোগিতায় মটরসাইকেল সহ চোর সিন্ডিকেটের ওই সদস্যকে আটক করে। পরে আটক চোরকে পুলিশের নিটক সোর্পদ করে। পুলিশ মটরসাইকেলটি জব্দ করেছে। এদিন সন্ধ্যায় মটরসাইকেল মালিক শাহিন মুন্সি বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
ফকিরহাটে মটরসাইকেল চুরি করে পালানোর চোর আটক
-
Reporter Name - আপডেট টাইম : 10:42:08 pm, Wednesday, 10 May 2023
- 216 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










