নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে আল মামুন (৪৫) নামের এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদÐ এবং এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ মে) সকালে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দÐাদেশ দেন ।
তিনি বলেন, মোল্লাহাটের সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে লুৎফর রহমান বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক আল মামুন পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন।লুৎফর রহমান বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা ছিল এই কেন্দ্রে। সেই অনুযায়ী শিক্ষক আল আমুনকে অন্য একটি কক্ষে (যেখানে তার বিদ্যালয়ের শিক্ষার্থী নেই) পরিদর্শকের দায়িত্ব দেন কেন্দ্রের হল সুপার। তবে তা অমান্য করে তিনি নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষে গিয়ে ডিউটি শুরু করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রে পরিদর্শনকালে এই অসংগতি দৃষ্টিগোচর হয়। এই ঘটনায় পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর ১০ ধারা অনুযায়ী অপরাধ। এই অনিয়মের দায়ে ওই শিক্ষককে ১ মাসের বিনাশ্রম কারাদÐ ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০দিনের বিনাশ্রম কারাদÐ প্রদান দেওয়া হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, দÐপ্রাপ্ত ওই শিক্ষককে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে গত বুধবার পরীক্ষা চলাকালে নকলের সহযোগিতার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করে ছিলেন ইউএনও।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে শিক্ষককে জেল-জরিমানা
-
Reporter Name - আপডেট টাইম : 10:59:28 pm, Thursday, 11 May 2023
- 350 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















