বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটে হাতি-ঘোড়া নিয়ে শোভাযাত্রাসহ নানা আয়োজনে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন করা হয়েছে। শতবর্ষ উপলক্ষে শুক্রবার (১২ মে) সকালে দশানীস্থ যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের সামনে থেকে হাতি, ঘোড়ার গাড়ি ও দলিত স¤প্রদায়ের বাদক দল সহকারে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি পুনরায় স্কুলে এসে শেষ হয়।
বিশালাকারের হাতি ও ঘোড়ার গাড়ি থাকায় শোভাযাত্রাটি সকলে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। কেউ কেউ কুগুজে বাঘ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। নেচে গেয়ে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন করে বিদ্যালয়ের নবীন-প্রবীন শিক্ষার্থী ও অভিভাবকরা।
পরে বিদ্যালয় মাঠে নবীন-প্রবীন শিক্ষার্থীরদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এক কথায় নবীন-প্রবীন শিক্ষার্থীদের পদচারণায় মিলন মেলায় পরিনত হয় কলেজ প্রাঙ্গন।
পরে বিকেলে শতবর্ষ উদযাপন উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময়, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম, সাবেক শিক্ষার্থী এফসিএ নেছার উদ্দিন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিদের মাঝে শতবর্ষের গিফটবক্স ও সম্মাননা ক্সেট প্রদান করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজে একটি আধুনিক আইসিটি ল্যাব ও ডিজিটাল লাইব্রেরি স্থাপনের প্রতুশ্রুতি দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এছাড়া বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময় যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অবকাঠামোসহ শিক্ষার মান উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















