আমার ডেস্ক:ব্যক্তি জীবনে খুব ফিটফাট ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের বাইরে পর্তুগিজ সুপারস্টারের ঘড়িহীন হাত খুব কমই নজরে পড়ে। বৃটিশ দৈনিক ডেইলি মেইলের তথ্যানুসারে, সিআরসেভেনের সংগ্রহে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের ঘড়ির সংগ্রহ রয়েছে। রোনালদোর সংগ্রহে জমা পড়েছে আরও একটি কোটি টাকা মূল্যের হাতঘড়ি।বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক এবং জুয়েলারি নির্মাতা কোম্পানি জ্যাকব অ্যান্ড কো. ক্রিস্টিয়ানো রোনালদোকে ৯২ হাজার পাউন্ড মূল্যের একটি ঘড়ি উপহার দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ২৩ লাখ টাকা দামের। সোশ্যাল মিডিয়ায় নিজেই খবরটি দিয়েছেন রোনালদো। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সবুজ রঙের ঘড়ির পরা তিনটি ছবি পোস্ট করে রন লিখেন, ‘সৌদি আরবের রিয়াদে জ্যাকব অ্যান্ড কো. এর শো-রুম ভ্রমণ করে আমি রোমাঞ্চিত। উষ্ণ অভ্যর্থনার জন্য জ্যাকব আরাবোকে ধন্যবাদ।’ সবুজ এবং রুপালি রঙের মিশেলে তৈরি রোনালদোর ঘড়িটিতে রয়েছে ২৬টি সাদা হীরা। বিশেষভাবে তৈরি করা এই ঘড়ির ‘টাইমবোর্ডে’ রোনালদোর ৭ নম্বর জার্সি পরা গোল উদ্যাপনের ছবি রয়েছে। একপাশে ইংরেজিতে লেখা আছে ‘সিআরসেভেন’।
বিজ্ঞাপনআর পেছনের অংশে রোনালদোর বিখ্যাত ‘সু’ উদ্যাপনের ছবিও রাখা হয়েছে। পর্তুগিজ সুপারস্টারের জন্য বিশেষভাবে তৈরিকৃত জ্যাকব অ্যান্ড কো. এর হাতঘড়িটির নাম ‘হার্ট অব সিআরসেভেন বাগুয়েত্তে’।বছরের শুরুতেও রোনালদোকে একটি হাতঘড়ি উপহার দিয়েছিল জ্যাকব অ্যান্ড কো.। সৌদি ফুটবলে যোগ দেয়ার আনন্দ উদ্যাপন করতে পর্তুগিজ সুপারস্টারকে উপহার দেয়া সবুজ ঘড়িটির বাজারমূল্য ছিল ৬৩ লক্ষ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ২৭ লক্ষ ১১ হাজার ৭৪৪ টাকার সমান। বৃটিশ দৈনিক দ্য সান জানিয়েছিল, সৌদি আরবের পতাকার সঙ্গে মিল রেখেই সবুজ রঙের ঘড়িটি তৈরি করেছিল জ্যাক অ্যান্ড কো.। রোনালদোর সেই হাতঘড়িটি ৩৩৮টি অতি-বিরল রতœপাথর দিয়ে সাজানো। ঘড়িটি ১৮ ক্যারাটের সাদা স্বর্ণ দিয়ে বানানো।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
সাদা স্বর্ণ দিয়ে বানানো
কোটি টাকার হাতঘড়ি উপহার পেলেন রোনালদো
-
Reporter Name - আপডেট টাইম : 10:02:09 pm, Saturday, 13 May 2023
- 206 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















