নিজস্ব প্রতিবেদক,সোমবার (১৫ মে) সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে রোববার (১৪ মে) রাত ১২টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। রোববার রাত ১২টার পর আমাদের কোনো ফ্লাইট নেই। সোমবার সকাল থেকে সচল হয়ে যাবে বিমানবন্দর। আমরা ফ্লাইট চালুর জন্য সব জায়গায় যোগাযোগ করছি।অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। নানা আশঙ্কা থাকলেও এর তেমন প্রভাব পড়েনি চট্টগ্রামে। শুধুমাত্র গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং হালকা বাতাসেই সীমাবদ্ধ ছিল। আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ অ্যালার্ট-৪ জারি হয়। স্থগিত হয়ে যায় পণ্য খালাসের কার্যক্রম। জেটি থেকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয় বড় জাহাজগুলো এবং লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর সদরঘাট থেকে শাহ আমানত সেতুর আশেপাশের এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় এবং সংকেত নেমে যাওয়ায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়।চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক রোববার রাতে বলেন, ঘূর্ণিঝড়ে বন্দরের কোথাও কোনো সমস্যা হয়নি। আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। বন্দরের স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সংকেত নেমে যাওয়ায় বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হয়ে গেছে। সকালে জেটিতে জাহাজ ভিড়বে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় বিমানবন্দর সচল হচ্ছে।
সোমবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরে
-
Reporter Name - আপডেট টাইম : 11:32:53 pm, Sunday, 14 May 2023
- 84 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















