বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির
আব্দুল্লাহসহ ৭ জনের নামে ইজিবাইক চালককে মারধর, নির্যাতন ও চাঁদা দাবির
অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ
এলাকার শেখ আব্দুল গফুরের ছেলে ইজিবাইক চালক শেখ আব্দুল্লাহ নামের এক
ইজিবাইক চালক এই মামলা দায়ের করেন। বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশেরপদির্শক পর্যায়ের একজন কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ
দিয়েছেন।মামলার অন্য আসামীরা হলেন, রামপাল উপজেলার বৃ-চাকশ্রী এলাকার শেখ আঃ মজিদের ছেলে হাসান শেখ (২৬), শেখ ওয়াজেদ আলীর ছেলে আবু সালেহ (৪০), শেখ আঃ
মজিদের ছেলে শেখ আবুল (৩৫), মোঃ জাকিরের ছেলে মোঃ জসীম (২৮), মৃত সৈয়দ
মোন্তাজের ছেলে সৈয়দ জয়নাল (৪৭), মৃতঃ হাওলাদার আফছারের ছেলে হাওলাদার
সাজ্জাদ (৪৮)।মামলা সূত্রে জানাযায়, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ‘র নির্দেষে ২৩ মার্চ
দুপুরে ইজিবাইকযোগে বাগেরহাট আসার পথে রামপাল উপজেলার চাকশ্রি নামক
স্থান থেকে ইজিবাইক চালক শেখ আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় শেখ হাসান
আলীসহ কয়েকজন। ব্রি চাকশ্রি এলাকায় শেখ হাসান আলী‘র বাড়িতে বেঁধে
রেখে অমানসিক নির্যাতন চালানো হয় ইজিবাইক চালককে । মুঠোফোন, নগদ
টাকা চিনিয়ে নিয়ে এবং তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে একদিন পরে ২৪ মার্চ
দুপুরে সাদা কাগজে স্বাক্ষর রেখে ইজিবাইক চালক শেখ আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া
হয়। চেয়ারম্যান ও তার লোকজনের চাহিদামত তিন লক্ষ টাকা না দিলে চোখ তুলে
ফেলার হুমকী দেয় আসামীরা। পরবর্তীতে আব্দুল্লাহকে নির্যাতনের ভিডিও
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিভিন্ন গনমাধ্যমে আব্দুল্লাহকে
নির্যাতনের সংবাদ প্রচার হয়ে। পরে ইজিবাইক চালক আব্দুল্লাহ বাগেরহাট
আদালতে মামলা করেন।এ বিষয়ে কথা বলার জন্য ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহকে ফোন করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
বাদী পক্ষের আইনজীবী ফকির ইফতেখারুল ইসলাম রানা বলেন, আদালত আমাদের
মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেষ দিয়েছেন। আশাকরি আমরা ন্যায় বিচার
পাব।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে ইউপি চেয়ারম্যানসহ ৭জনের নামে মামলা
বাগেরহাটে ইউপি চেয়ারম্যানসহ ৭জনের নামে মামলা
-
Reporter Name - আপডেট টাইম : 07:13:56 pm, Monday, 15 May 2023
- 225 বার
Tag :
জনপ্রিয় সংবাদ









