Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
রামপালে আদালতের আদেশ অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:28:23 pm, Monday, 15 May 2023
  • 187 বার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের শ্রীরম্ভা গ্রামে ভোগদখলীয় জমিতে আদালতের আদেশ অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেছেন। জানা গেছে,  উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা গ্রামের মো. মাহাতাব উদ্দিন তার পৈতৃক ভিটা বাড়িতে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন। আর্জিতে তিনি উল্লেখ করেন, ০৩ নং শ্রীরম্ভা মৌজার বিআরএস ৩২৯ খতিয়ানের ৩৪১ দাগের ০.৯৫ একরের মধ্যে ০.৬৬৫০ একর জমি নালিশি জমি। ওই জমি প্রতিপক্ষ তার আপন ভাগনে ওই জমি তার মায়ের দাবী করে গাছপালা কেটে ও গড়া বড়া  ভেঙ্গে বেআইনিভাবে বাড়ীতে প্রবেশের চেষ্টা করে। এতে সংক্ষুব্ধ হয়ে মাহাতাব উদ্দিন বাগেরহাটের বিজ্ঞা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত ০১-০৫-২০২৩ তারিখ ১৪৪ ধারায় একটি মিস মামলা দায়ের করেছেন। যার নম্বর – ৬৬১/২০২৩। বিবাদীরা হলেন একই গ্রামের মাহাবুব রহমান, মিজানুর রহমান ও মেহেদী হাসান। বিজ্ঞা আদালত রামপাল থানাকে নোটিশ জারিসহ শান্তিশৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। রামপাল থানার দারগা সাইফুল ইসলাম ওই জমিতে ১৪৪ ধারার নোটিশ জারিসহ উভয় পক্ষকে নোটিশ করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় বিবাদী পক্ষ ওই ভিটা বাড়ির কিছু অংশ নতুন করে ঘিরে সেখানে একটা রাইস মিলের মোটর লাগিয়ে রেখেছেন। এ বিষয়ে অভিযোগকারী মাহাতাব জানান, আমি আমার বোন জোহরাকে পৈতৃক জমি বুঝে দিয়েছি। সে যা পাবে তার থেকে তাকে বিলান জমি বেশি দিয়েছি। তারপরও তারা বিবাদ করছে। তারা আমার কন্যা মহসীনা  তাইয়েবা মুরশিদকে মারপিট করে গুরুতর আহত করেছে তারা। অভিযুক্ত মাহাবুর রহমান, মাহাতাব শেখ ও জোহরা বেগমের সাথে কথা হলে তারা জানান, আমাদের কোন জমি দেয়নি। পিতার জমি একা মাহাতাব দখল করে খাচ্ছিল। আমরা এখন দখল করেছি। জমিতে বিজ্ঞ আদালতের আদেশ রয়েছে এ অবস্থায় কি করে জমি দখল করলেন এমন প্রশ্নে তারা বলেন, আমরা কোন আদেশ পাইনি। মাহাতাব মামলা করে তা তুলে এনেছে। এখানে আদালতের আদেশ অমান্য করা হয়নি। তবে রামপাল থানার এসআই শ্রীবাস কুন্ডু’র সাথে কথা হলে তিনি জানান, ওই জমিতে বিজ্ঞা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ রয়েছে। যা জারি করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রামপালে আদালতের আদেশ অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ

রামপালে আদালতের আদেশ অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ

আপডেট টাইম : 10:28:23 pm, Monday, 15 May 2023