বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লারহাটে শেখ জিয়াদ আলী নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের জয়খা এলাকা মহাসড়ক সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শেখ জিয়াদ আলী গাংনি ইউনিয়নের সারুলিয়া গ্রামের মোতালেব আলী শেখের ছেলে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোমেন দাস জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জয়খা এলাকার সড়কের পাশের একটি পুকুর থেকে জিয়াদ আলী নামের ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যাকান্ড নাকি অন্য কোন বিষয় সেটি তদন্ত করা হচ্ছে। জিয়াদের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য,নিহত শেখ জিয়াদ আলীর তিনটি বিয়ে ছিল। সর্বশেষ গত এক মাস আগে তৃতীয় বিবাহ করেছিলেন তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
মোল্লাহাটে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
মোল্লাহাটে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : 10:49:05 pm, Wednesday, 17 May 2023
- 279 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















