নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের কচুয়া উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত। বুধবার (১৭ মে) সকালে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্বাবধানে পরিচালিত অপরাজিতা প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। সভায় বক্তব্য দেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোছাঃ তাছমিনা খাতুন, বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের প্রকল্পের সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু ও ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার প্রমুখ। সভায় উপস্থিত অপরাজিতারা আগামী ২০২৩-২০২৪ অর্থবছরে ইউনিয়ন পরিষদের বাজেট ও পরিকল্পনায় নারী উন্নয়ন খাতে বরাদ্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















