বাগেরহাট প্রতিনিধি
আন্তর্জাতিক আলোক দিবসে বাগেরহাটে শিক্ষার্থীদের নিয়ে ‘আলোর ঝিলিক । ঝঢ়ধৎশ ড়ভ খরমযঃ’ শিরোনামে আলোক প্রযুক্তি বিষয়ক প্রায়োগিক (হাতে কলমে) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) বাগেরহাট সদর উপজেলার চিতলী বৈটপুর গ্রামে উদ্দীপন-বদর-সামছু বিদ্যানিকেতনে আলো ও আলোক প্রযুক্তি বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আয়োজিত এই কর্মশালায় বিদ্যালয়টির ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালায় শিক্ষার্থীদের হাতে-কলমে আলো, আলোক শক্তি, আলোর সরল পথে গমন, আলোর প্রতিফলন, প্রিজম ব্যবহারের মাধ্যমে আলোর বর্ণালি, প্যারিস্কোপ, বিভিন্ন রঙের খেলাসহ বিভিন্ন ব্যবহারিক বিষয় তুলে ধরা হয়। শিক্ষার্থীরা হাতে কলমে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে আলো ও আলোক শক্তি বিষয়ে তাদের নানা কৌতুহল ও প্রশ্নের উত্তর খুঁজে পায়।
উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর পাল বলেন, আয়োজনটি শিক্ষার্থীরা দারুণ উপভোগ করেছে। এ ধরনের আয়োজন শিশু শিক্ষার্থীদের বিকাশসহ তাদের বিজ্ঞান বিষয়ে আরও আগ্রহী করে তুলতে সাহায্য করবে।
আয়োজকরা জানান, ইউনেস্কো ঘোষিত এই দিবস পালনের অন্যতম লক্ষ্য বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, টেকসই উন্নয়ন থেকে শুরু করে চিকিৎসাশাস্ত্র, যোগাযোগ এমনকি শক্তির উৎস হিসাবে আলোর ভূমিকা এবং বহুমুখী প্রয়োগ অনুধাবন ও মূল্যায়ন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















