Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রামপালে রাজনগর ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:13:29 pm, Wednesday, 17 May 2023
  • 138 বার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালের  রাজনগর ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার রাজনগর  ইউনিয়ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। রাজনগর  ইউনিয়নের চেয়ারম্যান মোসাম্মৎ সুলতানা পারভীন ময়নার সভাপতিত্বে ও এসআই সঞ্জয় কুমারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার নবাগত ওসি এস, এম আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইমাম মাওলানা মাহবুবুর রহমান, প্যানেল চেয়ারম্যান জালিনুর হাজরা, নিখিল চন্দ্র চৌধুরী, কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার, বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ মোল্লা, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।  মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন। পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকায় কোন প্রকার মাদক, জুয়া,  তার চোর এবং এদের গডফাদারদের ইতিমধ্যে চিহ্নিত করে হয়েছে। মানিলন্ডারিংয়ে কেউ জড়িত থাকলে আমরা কাউকে ছাড় দেয়া হবে না। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানার মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে। আলোচনা সভায় রাজনগর ইউনিয়নের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

রামপালে রাজনগর ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

আপডেট টাইম : 11:13:29 pm, Wednesday, 17 May 2023