Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

রামপালে চক্ষু চিকিৎসা শিবিরে ছানি অপারেশনের জন্য ৫০০ রোগী বাছাই

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:12:57 pm, Friday, 19 May 2023
  • 135 বার

নিজস্ব প্রতিবেদক

প্রতিবারের মতো এবারও রামপালে বিনামূল্য চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সহায়তায় শুক্রবার বড়দিয়া হাজি আরিফ মাদরাসা মাঠে দিনব্যাপী এ শিবিরের কার্যক্রম অনুষ্ঠিত হয়। খুলনা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল রোগী বাছাই ও চিকিৎসা প্রদান করেন। ওই সময় প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন প্রায় আড়াই হাজার রোগী। রামপাল-মোংলা উপজেলাসহ বাগেরহাট জেলার আশপাশ এলাকা থেকে এসেও এই সেবা নেন অনেকেই। তার মধ্য থেকে ৫ শতাধিক রোগীকে বাছাই করা হয়েছে। বাছাইকৃত ছানি পড়া ও নেত্রনালীর রোগীদের ঢাকা ও খুলনা হাসপাতালে অপারেশনের জন্য পাঠানো হবে। চোখ অপারেশন করার পর তারা আবার ফিরে পাবে দৃষ্টি।এ ব্যাপারে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্টও আয়োজক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, গত ইংরেজি ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৭ হাজার রোগীর চোখের ছানি, নেত্রনালী ও চোখের মাংশ বৃদ্ধির রোগীকে অপারেশনসহ লেন্স সংযোজন করা হয়েছে। ঐ সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসাসহ ঔষধ প্রদান করা হয়েছে। আল্লাহর রহমতে ও সবার দোয়ায় এবং সকলের সহযোগীতায় আমি মানবতার সেবায় আত্মনিয়োগ করেছি। আমৃত্যু আমি সকলের সেবা করে যাবো ইনশাআল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রামপালে চক্ষু চিকিৎসা শিবিরে ছানি অপারেশনের জন্য ৫০০ রোগী বাছাই

আপডেট টাইম : 07:12:57 pm, Friday, 19 May 2023