Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্ব ঘোষণা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গেছেন।

হঠাৎ সৌদি আরবে জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:26:33 pm, Friday, 19 May 2023
  • 160 বার

আন্তর্জাতিক ডেস্ক,সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হেদাত জানিয়েছে, আরব লীগের সম্মেলনে বক্তব্য দিতে এসেছেন তিনি। শুক্রবার (১৯ মে) রাজধানী জেদ্দার আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।বিমানবন্দরে নেমেই ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি জানান, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে ইউক্রেনের শান্তি ফর্মুলা, ইউক্রেনে বসবাসরত মুসলিমদের অবস্থা এবং ক্রিমিয়ার জেলে থাকা রাজবন্দিদের নিয়ে প্রিন্স সালমানের সঙ্গে আলোচনা করবেন।এর আগে জানা গিয়েছিল, শনিবার (১৯ মে) জি-৭ জোটের সম্মেলনে অংশ নিতে জাপানে যাবেন জেলেনস্কি। কিন্তু তিনি যে সৌদিতে যাবেন এ নিয়ে কোনো ইঙ্গিতই পাওয়া যায়নি।গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরপেক্ষ অবস্থান নিয়েছিল। তবে পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোকে চাপ দিয়েছিল তারা যেন রাশিয়াকে ‘একঘরে’ করে দিতে সহায়তা করে। তবে তারা এতে সাড়া দেয়নি।অবশ্য গত বছর যুদ্ধ বাঁধার পর তেলের দাম কমে গেলে রাশিয়ার ইঙ্গিতে সৌদি আরবসহ ওপেক+ জোটভুক্ত দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই সময় যুক্তরাষ্ট্র দাবি করে, সৌদি রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে। এমন সমালোচনার মধ্যে দেশটি ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দিতে সম্মত হয়।সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর আগে রাশিয়া-ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার কাজ করেছেন। তার হস্তক্ষেপে গত বছর রাশিয়া তাদের কাছে থাকা ১০ বিদেশি যুদ্ধবন্দিকে ছেড়ে দেয়।বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ হওয়ায়, যুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয় সৌদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্ব ঘোষণা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গেছেন।

হঠাৎ সৌদি আরবে জেলেনস্কি

আপডেট টাইম : 07:26:33 pm, Friday, 19 May 2023