Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মুমুর্ষ অবস্থায় স্বামী-স্ত্রী উদ্ধার, কিশোর স্বামীর মৃত্য

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:00:11 pm, Friday, 19 May 2023
  • 107 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ভাড়া বাসা থেকে মুমুর্ষ অবস্থায় কিশোর মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ(১৭) ও তার স্ত্রী মিশকাতুল(১৮)কে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৮ মে) বিকেলে বাগেরহাট শহরের হরিনখানা এলাকার মোঃ নেকবার মল্লিকের টিনশেড ভাড়াবাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে কিশোর মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ(১৭) মারা গেছেন। গুরুত্বর অসুস্থ অবস্থায় ওই কিশোরের স্ত্রী মিশকাতুল(১৮)কে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিশোরের বাবার দাবি স্ত্রী মিশকাতুল ও তার লোকজন মনিরুজ্জামানকে হত্যা করেছে।নিহত মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ যশোর জেলার কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মোঃ আব্দুল হালিমের ছেলে। সে পাবনার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। কিশোরের স্ত্রী মিশকাতুল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বরশিবাওয়া গ্রামের মনিরুজ্জামান মীরের মেয়ে। মিশকাতুল বাগেরহাটের একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রেমের সর্ম্পকের পরিনতি হিসেবে ২৫ এপ্রিল তারা বয়স গোপন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। গেল ৭-৮ দিন ধরে হরিনখানা এলাকার মোঃ নেকবার মল্লিকের টিনশেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।ধারণা করা হচ্ছে, উভয়ের পরিবার তাদের বিবাহ মেনে না নেওয়ায় বুধবার (১৭মে) গভীর রাতে মিশকাতুল ঘুমের ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করে।মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজের মৃত্যু সম্পর্কে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরের স্ত্রী মিশকাতুল বলেন, প্রেমের সম্পর্ক থাকায় আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। গত রাতে আমাদের মধ্যে ঝগড়া হলে মনিরুজ্জামান বিয়ের কাবিনের ৬ লক্ষ টাকা দিয়ে চলে যাওয়ার কথা বলে। তখন পরে আমি ব্লেড দিয়ে নিজের হাত কেটেছি এবং ২০টি ঘুমের ঔষধ খেয়েছি।
নিহত মনিরুজ্জামান মনি ওরফে আলীরাজের বাবা মোঃ আব্দুল হালিম বলেন, আমার ছেলেকে ঢাকায় নিয়ে গোপনে বিয়ে করেছে মিশকাতুল। বিষয়টি আমাদেরকে অনেক পরে জানিয়েছে। আমরা এই বিয়ে মেনে নেওয়ার কথাও বলেছিলাম। কিন্তু ছেলেকে আমাদের কাছে যেতে দেয়া হতো ন। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, মিশকাতুল ও তার পরিবারের লোকজন আমার ছেলেকে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।
বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্ত্রী মিশকাতুল পুলিশ প্রহরায় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

মুমুর্ষ অবস্থায় স্বামী-স্ত্রী উদ্ধার, কিশোর স্বামীর মৃত্য

আপডেট টাইম : 11:00:11 pm, Friday, 19 May 2023