Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

জাপান থেকে মোংলা বন্দরে এলো বিলাসবহুল ৯২৬টি গাড়ি

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:58:45 pm, Saturday, 20 May 2023
  • 213 বার

সটাফ রিপোর্টার, মোংলা

জাপান থেকে বিলাসবহুল গাড়ির একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (২০ মে) দুপুর ২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ৯২৬টি গাড়ি নিয়ে নোঙ্গর করে মালেয়শিয়া পতাকাবাহী ‘এমভি মালেয়শিয়া স্টার’ নামে জাহাজ। জাহাজ থেকে গাড়ির খালাস কাজও শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টীম শিপের খুলনার ব্যবস্থাপক মোঃ ওহিদুজ্জামান বলেন, এই চালানে মোট ১৩৭৬ টি গাড়ি আমদানি করা হয়েছে। সেখান থেকে গত ১৮ মে ৪৫০টি গাড়ি চট্রগ্রাম বন্দরে খালাস করা হয়। বাকি ৯২৬টি গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে খালাস হচ্ছে। জাপানের এই গাড়ি সিঙ্গাপুরের একটি বন্দর থেকে লোড হয়ে গত ১২ মে ছেড়ে আসে জাহাজটি।

তিনি বলেন, বন্দরে আসা এসব বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে- এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্যারাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি। আগামী ৩ জুন মালেয়শিয়া স্টার জাহাজে করে আসবে আরও একটি গাড়ির চালান।

এর আগে গত ৪ মে মালেয়শিয়া স্টার জাহাজে আসা ৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে খালাস করে বন্দরের বিভিন্ন শেডে রাখা হয়েছে। পরে এগুলো আমদানিকারকরা ছাড়িয়ে নিবে বলে জানা গেছে।

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স আ্যন্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, ডলার সংকটের কারণে গাড়ি আমদানি করা যাচ্ছিলনা। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলারের ভয়াবহ সংকট ছিল। জানুয়ারি মাসের পরে কিছু ডলার ছেড়েছে। এরপরে এলসি দেওয়ার সুবাধে ধারাবাহিকভাবে এই গাড়ি আমদানি করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

জাপান থেকে মোংলা বন্দরে এলো বিলাসবহুল ৯২৬টি গাড়ি

আপডেট টাইম : 10:58:45 pm, Saturday, 20 May 2023