Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

কোস্টগার্ডের অভিযানে রেনু পোনা ও জেলি পুশ করা সরঞ্জামসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:05:11 pm, Saturday, 20 May 2023
  • 104 বার

বাগেরহাট প্রতিনিধি

কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন রুপসার অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে অভিযান চালিয়ে ৮৪ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করেছে। অপরদিকে বিসিজি আউটপোস্ট নলিয়ানের টহলদল সুন্দরবন সংলগ্ন বাইনাখালিতে অভিযান চালিয়ে চিংড়িতে জেলি পুশ করা সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে।২০ মে শনিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এইচ এম এম হারুন-অর-রশীদ এতথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ মে শনিবার সকাল ৭টায় কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন রুপসার অপারেশন দল খান জাহান আলী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময় ১টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৮৪ লক্ষ পিস চিংড়ি পোনা ও চালকসহ ২১ জনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু পোনা বেলা পৌনে ১১টায় রুপসা উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে রুপসা নদীত অবমুক্ত করা হয় এবং আটককৃতদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।একইদিনে গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টায় কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানের অপারেশন দল বাইনাখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে চিংড়ি মাছে জেলি পুশ করার ২ বালতি ময়দা গোলানো পানি, ৭ কেজি ময়দা এবং ৭টি সিরিঞ্জসহ জেলি পুশ করা অবস্থায় দুইজনকে আটক করা হয়।আটকরা হলেন- মোঃ শাহিন সানা (৪০) ও শ্রী জয় প্রকাশ (২৫)।আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলমান আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

কোস্টগার্ডের অভিযানে রেনু পোনা ও জেলি পুশ করা সরঞ্জামসহ আটক ২

আপডেট টাইম : 11:05:11 pm, Saturday, 20 May 2023