Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

রামপালে সুদ পরিশোধে ব্যর্থ হয়ে রাজকুমারের আত্মহত্যা আসামী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:07:55 pm, Saturday, 20 May 2023
  • 219 বার
বাগেরহাট প্রতিনিধি
রামপালে সুইসাইড নোট লিখে রাজকুমার বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধের আত্মহত্যা খবর পাওয়া গেছে।গতকাল শুক্রবার (১৯ মে) ভোর ৫টায় তিনি বাড়ির কাঁঠাল গাছে রশি দিয়ে আত্মহত্যা করেন।এ ঘটনায় শুক্রবার দিনগত রাতে ওই বৃদ্ধের জামাতা উত্তম কুমার সরকার বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামের মৃত হারান চন্দ্র রায়ের ছেলে তুহিন রায় (৫০) ও একই গ্রামের অজিত অধিকারীর ছেলে মিলন অধিকারী (৪৫)।
রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম ও গৌরম্ভা ফাঁড়ির এসআই নাসির উদ্দিন শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে খুলনার লবনচরা থানার জিন্নাহ পাড়া এলাকার একটি বাড়ি থেকে প্রধান আসামি তুহিন রায়কে গ্রেফতার করেছে।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, নিহত রাজকুমার এজাহারে উল্লেখিত ১নং আসামি তুহিন রায়ের কাছে থেকে বিভিন্ন সময়ে লাখে ৬ হাজার টাকা সুদে ৭ লক্ষ টাকা নেয়। এরপর সুদ বাবদ ভিকটিম ৩ লক্ষ ৬৩ হাজার টাকা পরিশোধ করেন। ২নং আসামি মিলন অধিকারীর কাছে থেকে একই চুক্তিতে ৪ লক্ষ ৫০ হাজার টাকা নেন। এরপর ভিকটিম ২ লক্ষ ৮০ হাজার টাকা সুদ বাবদ পরিশোধ করেন। ১নং ও ২নং আসামি মূল টাকা ফেরত পাওয়ার জন্য মানষিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে ভিকটিমকে। এক পর্যয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস করে মূল টাকা হইতে পরিশোধকৃত টাকা বাদ দিয়ে বাকি টাকা পরিশোধ করার জন্য বলেন। তারা ওই সিদ্ধান্ত না মেনে পুরো সুদসহ  টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে। তারা প্রকাশ্যে ও মোবাইল ফোনে চাপ দিতে থাকে। এতে রাজকুমার ভীত হয়ে মানষিকভাবে ভেঙে পড়েন। গত ১৮ মে বিকাল ৫টায় গৌরম্ভা বাজারে মাছের চাদির সামনে টাকার জন্য আবারো আসামিরা চাপ দেয় ও গালাগাল করে। শুক্রবার রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ির কাঁঠাল গাছের সাথে রশি দিয়ে রাজকুমার আত্মহত্যা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রামপালে সুদ পরিশোধে ব্যর্থ হয়ে রাজকুমারের আত্মহত্যা আসামী গ্রেফতার

আপডেট টাইম : 11:07:55 pm, Saturday, 20 May 2023