Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:18:01 pm, Saturday, 20 May 2023
  • 338 বার

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেণি শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচন করা হয়েছে। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ ও প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন একই কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির এ তালিকা বৃহস্পতিবার বিকালে প্রকাশ করা হয়। তালিকায় স্কুল শাখায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা শাখায় টাউন নওয়াপাড়া আল হেরা আলিম মাদ্রাসা, কারিগরি শাখায় শেখ হাসিনা সরকারি কারিগরি মহাবিদ্যালয় ও কলেজ শাখায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন স্কুল শাখায় ভবনা মাধ্যমিক বিদ্যালয়ের টপি রানী সেন, কারিগরি শাখায় শেখ হাসিনা সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের উত্তম কুমার দে, মাদ্রাসা শাখায় আল হেরা আলিম মাদ্রাসার শিক্ষক আ. রব শেখ এবং কলেজ শাখায় ফকিরহাট সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের পার্থ দেব সাহা।
অন্যদিকে স্কুল শাখায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন লখপুর আলহাজ্জ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান স ম নাসিম উদ্দীন মহতাব, কারিগরি শাখায় সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, মাদ্রসা শাখায় আল হেলা আলিম মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম এবং কলেজ পর্যায়ে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।
উল্লেখ্য, অধ্যক্ষ বটু গোপাল দাস ২০২২ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। শিক্ষানুরাগি ও স্থানীয় সরকার বিষয়ক বিশেষজ্ঞ স্বপন দাশ কর্তৃক প্রতিষ্ঠিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পিছিয়ে পড়া জনপদ শুভদিয়ায় আলোকবর্তিকা হিসেবে জ্ঞান বিতরণ করছে। শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করায় কলেজের প্রতিষ্ঠাতা ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এবং জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন সহ সূধিজন অভিনন্দন জ্ঞাপন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

আপডেট টাইম : 11:18:01 pm, Saturday, 20 May 2023