Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাংলার ‘দেওরা’ মাতাচ্ছে আফ্রিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:43:31 pm, Tuesday, 23 May 2023
  • 309 বার

আমার ডেস্ক,

দেওরা’ শিরোনামে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে গান মুক্তি পায় গত ৭ মে। ‘হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দাও সোনার দেওরা রে’ গানটি প্রকাশের পরই জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয়তার পাশাপাশি গানটি ইউটিউবে গড়েছে নতুন এক রেকর্ড। মাত্র ১৪ দিনেই গানটি ছুঁয়েছে কোক স্টুডিও বাংলায় সর্বাধিক দেখা গানের রেকর্ড। গানটি ইতিমধ্যে দেখা হয়েছে ২ কোটি ৪০ লাখ বারের চেয়েও বেশি। এর আগে, কোক স্টুডিও বাংলায় সর্বাধিক দেখা গান ছিল নিগার সুলতানা সুমি এবং জালালী সেটের ‘ভবের পাগল’ গানটি, যা ২ কোটি ৪০ লাখ বারেরশুধু ভিউয়ের রেকর্ড নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রিলস, টিকটকে এই গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন তরুণ-তরুণীরা। ‘দেওরা’ গানের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বাইরেও। বিদেশি অনেকেই এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে বানাচ্ছেন বিভিন্ন কনটেন্ট। এর মধ্যে রয়েছেন তানজানিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দুই ভাই-বোন—কিলি পল ও নিমা পল।ভারতীয় জনপ্রিয় কিছু গান দিয়েও কনটেন্ট বানিয়ে জনপ্রিয়তা পান তাঁরা। কিলি পলের তাঁর ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকে গত বৃহস্পতিবার ‘দেওরা’ গানের সঙ্গে তাঁদের নাচ এবং ঠোঁট মিলিয়ে একটি কনটেন্ট প্রকাশ করেন। প্রকাশের পরই কনটেন্টটি রীতিমতো ভাইরাল। তাঁর সবচেয়ে বেশি দেখা কনটেন্টগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এই ‘দেওরা’।নৌকাবাইচে ‘হাত ছেড়ে দাও সোনার দেওরা রে’ গানের তালে বইঠা ঠেলেন মাঝিমাল্লারা। নৌকাবাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় এই সারি গানটি। এই গানটিই নতুন আয়োজনে গত ৭ মে নিয়ে আসেন প্রীতম হাসান এবং লোকসংগীত শিল্পী ইসলামউদ্দিন পালাকার। গানটিতে আরও আছেন আরমীন মুসা এবং তার কয়্যার ‘ঘাসফড়িং’।গানটিতে ‘সারি গান,’ ‘জাগ গান’-এর মতো লোকসংগীতের বিভিন্ন ধারা ব্যবহার করা হয়েছে। ‘সারি গান’ সাধারণত শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত, আর ‘জাগ গান’ পরিচিত এর অনুপ্রেরণামূলক কথার জন্য। গানটিতে ফজলু মাঝি (ফজলুল হক) এবং প্রীতম হাসানের লেখা কথায় মাঝিদের আবেগ ফুটে উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাংলার ‘দেওরা’ মাতাচ্ছে আফ্রিকা

আপডেট টাইম : 08:43:31 pm, Tuesday, 23 May 2023