বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট শহরের পুরাতন বাজারে পূর্ব নির্ধারিত জনসমাবেশ করতে পারেনি জেলা বিএনপি। একই স্থানে পৌর আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ করায় পুলিশ বিএনপিকে জনসমাবেশের করতে দেয়নি। বাগেরহাটে পূর্ব নির্ধারিত জনসমাবেশ করতে পারেনি বিএনপি। বিএনপির সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর থাকার কথা থাকলেও সকাল থেকে রাজনৈতিক মাঠ শাসক দলের দখলে থাকায় বিএনপির নেতাÑ কর্মীরা মাঠে নামতে পারেনি। তবে, পুলিশ বলছে, আবেদন করায় আওয়ামী লীগকে সমাবেশ করায় অনুমতি দেয়া হয়েছে।
শনিবার (২৭ মে) সকালে বাগেরহাটসহ দেশের ১৫ জেলা ও মহানগরে সরকার পতনের যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই জনসমাবেশ আহবান করে কেন্দ্রীয় বিএনপি।
পুলিশ বিএনপিকে অনুমতি না দেয়ায় তীব্র নিন্দা জানিয়ে বাগেরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা সংবাদ কর্মীদের জানান, বাগেরহাটের বিএনপির পূর্ব নির্ধারিত জনসমাবেশ ভন্ডুল করতে পুলিশ গত কয়েকদিন ধরে দলীয় নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে অভিযান চালিয়ে জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম, জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত হোসেন, জেলা বিএনপির সদস্য অহিদুল ইসলাম পল্টু, চিতরমারী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদব আহসান হাবিব ঠান্ডা, ফকিরহাট বিএনপির সাবেক সহ সভাপকি এম এ আউয়ালসহ ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করে। শুক্রবার দিবাগত রাতে মোড়েলগঞ্জ উপজেলা থেকেও বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাট শহরের পুরাতন বাজার মোড়ে জনসমাবেশ করতে আমরা আগে পুলিশের কাছে আবেদন করলেও আমাদের অনুমতি না দিয়ে আওয়ামী লীগকে সমাবেশ করতে দিয়েছে পুলিশ। সব প্রস্তুতি থাকার পরও পুলিশ আমাদের জনসমাবেশ করতে দেয়নি। একারনে বাগেরহাটে এসেও পূর্ব নির্ধারিত জনসমাবেশ বক্তব্য রাখতে পারেনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এবিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, বিএনপির জনসমাবেশ করার আবেদনের বিষয়টি আমার জানা নেই। প্রতিবাদে সমাবেশ করার জন্য আবেদন করায় আওয়ামী লীগকে অনুমোতি দেয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদের পর্বের দায়েরকৃত নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি বশিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইবনে মিজান হিরুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, সদর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসি আশরাফি জেমস, জেলা শ্রমীগলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, জেলা কৃষকলীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে জনসমাবেশ করতে পারেনি বিএনপি, একই স্থানে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ
-
Reporter Name - আপডেট টাইম : 10:53:37 pm, Saturday, 27 May 2023
- 207 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















