জেলা প্রতিনিধি বাগরহাট
‘গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি; নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যে বাগেরহাটে নানা আয়োজনে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। রোববার(২৮ মে) সকালে বাগেরহাট হাসপাতাল কতৃপক্ষ এ দিবসের আয়োজন করে।
এ উপলক্ষ্যে বাগেরহাট সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন মো জালাল উদ্দীন। হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা: ডালিয়া হালদার, সিনিয়র কনসালটেন্ট ( অর্থ) ডা: শাহ নেওয়াজ, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা: জিনিয়া ফেরদৌস, আবাসিক মেডিকেল অফিসার ডা: এস এম এ জব্বার ফারুকী, ডা:পার্শা সানজানা, নার্সিং সুপারভাইজার হালিমা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার কমানো ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যেই প্রতি বছর ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে সব নারীর জন্য নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণই হল নিরাপদ মাতৃত্ব। গর্ভকালীন ও প্রসবকালীন জটিলতার কারণে বিশ্বে প্রতিদিন ৮৩০ নারীর মৃত্যু হয়। এর মধ্যে ৯৯ শতাংশের মৃত্যু ঘটে উন্নয়নশীল দেশে। ১৯৮৭ সালে কেনিয়ায় নাইরোবি কনফারেন্স এই নিরাপদ মাতৃত্বের ঘোষণা করা হয়। আলোচনা সভা শুরুর পুর্বে একটি র্যালী হাসপাতাল থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
-
Reporter Name - আপডেট টাইম : 10:23:29 pm, Sunday, 28 May 2023
- 175 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










