Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

একসঙ্গে ৪০ কুমির ঝাঁপিয়ে পড়লো খামার মালিকের উপর, অতঃপর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:41:22 pm, Sunday, 28 May 2023
  • 87 বার

আমার ডেস্ক,

একটি খামারের ৪০ কুমিরের হামলায় প্রাণ গেছে খামার মালিকের। শুক্রবার (২৬ মে) কম্বোডিয়ার সিয়েম রিপ শহরের কাছে এ ঘটনা ঘটে। মৃত ওই খামার মালিকের নাম লুয়ান ন্যামের। ৭২ বছর বয়সী লুয়ান কম্বোডিয়ার উত্তরাঞ্চলের বাসিন্দা।দেশটির পুলিশপ্রধান মেয় সাভরি এএফপিকে বলেন, লুয়ান খামারের ডিমপাড়া একটি কুমিরকে লাঠি দিয়ে খাঁচা থেকে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় কুমিরটি লাঠিটি কামড়ে ধরে। হ্যাঁচকা টানে ভারসাম্য হারিয়ে লুয়ান নিচে পড়ে যান। খামারে থাকা ৪০টি কুমির একসঙ্গে লুয়ানের ওপর হামলা চালায়।তিনি বলেন, লুয়ানকে খামার থেকে উদ্ধারের পর তার শরীরে কামড়ের চিহ্ন পাওয়া গেছে। তার শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হাতটি পাওয়া যায়নি।নিহত লুয়ান স্থানীয় কুমির খামারি সমিতির সভাপতি ছিলেন। ২০১৯ সালে বিশ্ববিখ্যাত মন্দির অ্যাঙ্কর ওয়াটের কাছের ওই অঞ্চলের আরেকটি খামারে দুই বছরের এক মেয়েশিশুকে কুমির খেয়ে ফেলেছিল।দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডিম, চামড়া ও মাংসের জন্য কুমির খামারে লালন-পালন করা হয়।

সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

একসঙ্গে ৪০ কুমির ঝাঁপিয়ে পড়লো খামার মালিকের উপর, অতঃপর মৃত্যু

আপডেট টাইম : 10:41:22 pm, Sunday, 28 May 2023