Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে গ্রীল কেটে চুরি ,

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:51:08 pm, Sunday, 28 May 2023
  • 69 বার

চিতলমারী প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরনপুর গ্রামে জানালার গ্রীল কেটে চুরি করেছে সংঘবদ্ধ চোররা। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সংঘবদ্ধ চোররা নগদ ৫ লাখ টাকাসহ ঘরের অন্যান্য মালামাল চুরি করেছে বলে জানা গেছে।এলাকাবাসি সূত্রে জানা গেছে, শনিবার রাতের খাবার খাওয়ার পর পরানপুর গ্রামের মো: মিজানুর রহমানের পরিবারের সদস্য অচেতন হয়ে পড়ে। এ সময়ে চোররা জানালার গ্রীল কেটে ঘরের ভেতর প্রবেশ করে স্বর্ণালংকার, মোবাইল ও নগদ ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। রোববার সকালে বাড়ির কর্তা এসে দেখেন সকলে ঘুমিয়ে আছেন। ঘরের ভেতর আলমারি ভাঙ্গা। এরপর তিনি প্রতিবেশীর সহায়তায় পুলিশে খবর দেন।গৃহস্বামী মিজানুর রহমান বলেন ঘটনার দিন রাতে তার এক দাদার মৃত্যু হয়। তিনি সেখান গিয়েছিলেন। সকালে বাড়ি এসে সকলকে ডাকতে শুরু করেন। কারও সাড়া না পেয়ে তিনি বাড়ির চারপাশে ঘুরতে থাকেন। পরে একটি দরজার ছিটকনি বাইরে থেকে দেওয়া দেখে সেটি খুলে ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন পরিবারের সকলে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। আলমারির দরজা ভাঙ্গা দেখে তিনি উপলব্দি করতে পারলেন বাড়ি চুরি হয়েছে। তিনি বলেন, আলমারিতে মসজিদ ফান্ডের ৫ লাখ টাকা রাখা ছিল। সংঘবদ্ধ চোররা সেই টাকা নিয়ে পালিয়েছে।রোববার (২৮ মে) দুপুরে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের ধরতে জোর তৎপরতা চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে গ্রীল কেটে চুরি ,

আপডেট টাইম : 10:51:08 pm, Sunday, 28 May 2023